Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৭:৩৯ পিএম

লেবাননে ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে 

লেবাননে সেনাবাহিনী। ছবি: রয়টার্স

Advertisement

লেবাননে গত সপ্তাহে ভয়ানক বিস্ফোরণের পর আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এরপরও আন্দোলন অব্যাহত থাকে দেশটির প্রেসিডেন্ট ও স্পিকারের পদত্যাগের জন্য। বৃহস্পতিবার দেশটির সংসদ জরুরি অবস্থা অনুমোদন করে। ফলে কার্যত ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে। 

এর আগে বৈরুতে বিস্ফোরণের পর দিন মন্ত্রিসভা দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছিল। ওই বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ নিহত ও ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির সংসদ জরুরি অবস্থার জন্য আট দিনের মধ্যে ভোট দিয়েছে। যেটি আইনগতভাবে প্রয়োজন ছিল। 

জরুরি অবস্থা সেনাবাহিনীকে বাকস্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা বন্ধসহ বাড়িতে প্রবেশ করে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারে অনুমতি দেয়; যা নিরাপত্তার হুমকি বলে বিবেচিত হয়। 

হিউম্যান রাইটস ওয়াচ ও বিভিন্ন সংগঠনগুলো বলছে, সামরিক আদালতে বিচারগুলো স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সঙ্গে খাপ খায় না। 

লেবাননে জরুরি অবস্থা জারি করার পর মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বেড়েছে। তারা বলছে, বিস্ফোরণের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে।

Advertisement

লেবানন সেনাবাহিনী বিস্ফোরণ

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম