Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফের ট্রাম্পের হাত সরিয়ে দিলেন মেলানিয়া (ভিডিও)

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৭:২০ পিএম

ফের ট্রাম্পের হাত সরিয়ে দিলেন মেলানিয়া (ভিডিও)

মেলানিয়া ও ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগামাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্ষ্টলেডি মেলানিয়ার একটি ভিডিও। এতে দেখা গেছে, মেলানিয়ার হাত ধরার চেষ্টা করছেন ৭৪ বয়সী ট্রাম্প। কিন্তু ৫০ বছর বয়সী মেলানিয়া সেই হাত সরিয়ে দিয়েছেন বা নিজের হাত সরিয়ে নিয়েছেন। পরপরই দুইবার এমন চেষ্টায় ব্যর্থ হন ট্রাম্প।

সোমবার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটনে ফিরেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় মেলানিয়ার হাত ধরেছিলেন ট্রাম্প। সেকেন্ডের মধ্যে মেলানিয়া তার হাত সরিয়ে নেন। দ্বিতীয় দফা ট্রাম্প হাত ধরতে গেলে মেলানিয়া তাতে সাড়া দেননি। তবে ভিডিওতে মেলানিয়াকে উদ্দেশ করে কিছু বলতে শোনা গেছে।

ব্যর্থ ট্রাম্পকে শেষ পর্যন্ত তার হাত গুটিয়ে আনতে হয়। এ সময় মেলানিয়া ট্রাম্পের আগেই বিমানের সিঁড়ি বেয়ে নেমে যান।

কয়েকজনের মন্তব্য প্রকাশ করা হয় আইরিস পোস্টে। বলা হয় ভিডিও ক্লিপে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল ট্রাম্পের হাত ধরা পছন্দ করেননি ফাস্টলেডি মেলানিয়া।   

এর আগে ২০১৭ সালে ইসরাইল সফরকালে বিমান থেকে নামার পর চাপড় মেরে ট্রাম্পের হাত সরিয়ে দিয়েছিলেন মেলানিয়া। গত বছর হোয়াইট হাউজ থেকে ওহাইও যাওয়ার সময়ও মেলানিয়ার হাত ধরতে গেলে প্রত্যাখ্যাত হন ট্রাম্প।


 

Advertisement

যুক্তরাষ্ট্র ট্রাম্প মেলানিয়া ভিডিও

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম