Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পেরুতে লকডাউনে নাইটক্লাবে অভিযান, পদদলিত হয়ে নিহত ১৩

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৮:৫৭ এএম

পেরুতে লকডাউনে নাইটক্লাবে অভিযান, পদদলিত হয়ে নিহত ১৩

Advertisement

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় লকডাউনের মধ্যে খোলা রাখা একটি নাইটক্লাবে অভিযান চালায় পুলিশ।

শনিবার রাতে চালানো ওই অভিযানের সময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

করোনার মধ্যে লকডাউন নীতিমালা অমান্য করে নাইটক্লাব চালানোয় অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাতে রাজধানীর থমাস রেস্তোরাঁর দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করেন। এ সময় আহত হন ছয়জন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানায়, অভিযানের সময় মানুষ যখন একই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ২৩ জনকে আটক করেছে।

এ ধরনের পার্টির আয়োজকদের নিন্দা জানিয়ে দেশটির নারীবিষয়ক মন্ত্রী রোজারিও সাসিয়েস্তা বলেন, এমনটি হওয়া উচিত হয়নি। আমরা একটি মহামারী ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছি। নাইটক্লাব মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

লাতিন আমেরিকার দেশগুলোতে এখন দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ চলছে। গত মার্চে পেরুতে নাইটক্লাব ও বার বন্ধের নির্দেশ দেয়া হয়।

Advertisement

পেরু. লকডাউনে নাইটক্লাবে অভিযান. পদদলিত. নিহত ১৩.

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম