Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজেপিকে রুখতে সোনিয়া-মমতা বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০১:০৬ পিএম

বিজেপিকে রুখতে সোনিয়া-মমতা বৈঠক

Advertisement

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে রুখতে আজ বুধবার প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে বিরোধীশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে ‘ভার্চুয়াল’ বৈঠক হচ্ছে। 

বৈঠকের মূল আলোচ্য– করোনা পরিস্থিতির মধ্যে নিট এবং জেইই পরীক্ষা নেয়ার বিরোধিতা করা। বিরোধীদের নিয়ে এমন বৈঠকের যৌথ আহ্বায়ক হওয়ার জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।

সেই আহ্বানে সাড়া দিয়ে মমতার প্রস্তাব, বর্তমান সময়ের জরুরি প্রয়োজন বিবেচনা করে ওই বৈঠকে নিট এবং জেইই-প্রশ্নে আলোচনা হোক, যা মেনে নিয়েছেন সোনিয়া। সোনিয়া-মমতার যৌথ উদ্যোগে এমন বৈঠক সাম্প্রতিককালে প্রথম।

কংগ্রেসের শীর্ষ স্তরে ডামাডোল সামাল দিয়ে সোমবার দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সভানেত্রী পদে থাকছেন সোনিয়াই। 

কংগ্রেসে নেতৃত্ব বদলের দাবিতে যারা সরব হয়েছেন, তাদের মধ্যে অনেকে এবং কংগ্রেসের সঙ্গে জোট বা বোঝাপড়ায় থাকা দলগুলোর পক্ষ থেকেও নেতারা মত দিয়েছেন, এই টানাপোড়েনের কারণে বিরোধী ঐক্যকে ক্ষতিগ্রস্ত হতে দেয়া উচিত নয়। তাতে লাভ বিজেপির। নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিরুদ্ধে বিরোধী শক্তিকে সমন্বয় করার প্রধান দায়িত্ব নিতে হবে সোনিয়াকেই।
 

Advertisement

ভারত. বিজেপি. সোনিয়া-মমতা. বৈঠক.

Advertisement

আরও পড়ুন

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম