Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

এবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের দ্বারস্থ ভারত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:০০ পিএম

এবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের দ্বারস্থ ভারত

রাজনাথ সিং ও আমির হাতামি। ফাইল ছবি

Advertisement

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা করেছে ভারত। দিল্লির প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তেহরানের সঙ্গে ফলপ্রসূ নিরাপত্তা ইস্যুতে ফলপ্রসূ আলাপ হয়েছে। 

রোববার রাজনাথ সিং তার সমকক্ষ ইরানের বিগ্রেডিয়ার জেনারেল আমির হাতামির এ বৈঠক করেন। এ বৈঠকে আফগানিস্তানের বিষয়টিও স্থান পায়।  

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাশিয়া থেকে তিন দিনের সফর শেষে তিনি শনিবার তেহরানে পৌঁছেন। এর আগে রাশিয়াতে তিনি সাংগাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দেন। এতে তিনি রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোতে তার সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও করেছেন।

রাজনাথ সিং ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বলেন, ইরানিয়ান প্রতিরক্ষামন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল হাতামির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানসহ আঞ্চলিক নিরাপত্তা বিষয়সহ দিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।  

তিনি উল্লেখ করেন, উভয় প্রতিরক্ষামন্ত্রী দিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়া ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি রয়েছে। 

সম্প্রতি লাদাখ নিয়ে চীনের সঙ্গে বিরোধে জড়িয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ইরানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি বিশ্লেষকরা ভিন্ন চোখে দেখছেন। 
 

Advertisement

ভারত ইরান আঞ্চলিক নিরাপত্তা ইস্যু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম