Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্ক তার অধিকারের প্রশ্নে কাউকে ছাড় দেবে না: এরদোগান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ এএম

তুরস্ক তার অধিকারের প্রশ্নে কাউকে ছাড় দেবে না: এরদোগান

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরাদোগান বলেছেন, সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে তা মীমাংসার জন্য সংলাপে বসতে তুরস্ক খোলা মন নিয়ে প্রস্তুত। তবে তুরস্ক তার অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেবে না। 

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এরদোগান একথা বলেন। 

তিনি বলেন, গ্রিসের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে প্রস্তুত থাকলেও তুরস্ক ন্যায্য অবস্থানে অটল থাকবে।

গ্রিস ও তুরস্কের দ্বন্দ্বে মধ্যস্থতা করার চেষ্টা করছে জার্মানি। তুরস্ক এবং গ্রিস দুটিই ন্যাটো সামরিক জোটের সদস্য।

ভিডিও কনফারেন্স এরদোগান জার্মান চ্যান্সেলরকে বলেন, সংলাপের মাধ্যমে চলমান দ্বন্দ্বের মীমাংসা হতে পারে তবে এর ভিত্তি হতে হবে স্বচ্ছতা। এ সময় তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক তার অধিকারের প্রশ্নে চূড়ান্ত ও সক্রিয় নীতি বাস্তবায়ন করবে।   

আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা হবে। গ্রিস ও সাইপ্রাসের পানিসীমার কাছে বিতর্কিত এলাকায় তুরস্ক তেল-গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে। এজন্য আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

Advertisement

তুরস্ক এরদোগান

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম