Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে জন্মের এক মাস পরই শিশুকন্যাকে হত্যা করল মা!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ এএম

ভারতে জন্মের এক মাস পরই শিশুকন্যাকে হত্যা করল মা!

Advertisement

ভারতে জন্মের এক মাস পরই শিশুকন্যাকে হত্যা করেছে এক গৃহবধূ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গত বুধবার এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, ছেলে সন্তানের আশা করেছিলেন গৃহবধূ সরিতা। তাই শিশুকন্যার জন্মের পর থেকেই খুশি ছিলেন না তিনি, ঘৃণা করতেন সন্তানকে। এ কারণেই শিশুটিকে হত্যা করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত বুধবার বাড়িতে শিশুটির সঙ্গে একাই ছিলেন সরিতা। হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে করতে তিনি বলেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে মনে করা হয়েছিল, কোনো হিংস্র জন্তু শিশুটিকে তুলে নিয়ে গেছে। 

পরে একটি পানির ড্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা এল ডি মিশ্র জানিয়েছেন, সরিতার হাবভাবে সন্দেহ হওয়ার ফলেই পুলিশ বাড়িতে তল্লাশি শুরু করে। শিশুকে হারিয়ে তার নির্লিপ্ত থাকাতেই সন্দেহ হয় তদন্তকারীদের।

অভিযুক্ত ২৫ বছরের ওই নারীর বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। খুনের মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

শিশুকন্যা হত্যা মা

Advertisement

আরও পড়ুন

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম