Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আপনার পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টানুন, ট্রাম্পকে জারিফ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:০১ পিএম

আপনার পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টানুন, ট্রাম্পকে জারিফ

ফাইল ছবি

Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এক হাত নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জারিফ বলেন, আপনার পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টেনে ধরুন। 

পম্পেও শনিবার দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। এর  জবাবে পম্পেওর লাগাম টানতে বললেন জারিফ। তিনি এক টুইটবার্তায় এসব কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাইক পম্পেও যুক্তরাষ্ট্রকে আরও বেশি হাসির পাত্রে পরিণত করার আগেই ট্রাম্পের উচিত নিজের পথ পরিবর্তন করা।  

যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় দেশটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিতে পারে না।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এর পরও যুক্তরাষ্ট্র বলছে, ২০ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।

জারিফ এ প্রসঙ্গে বলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়নি বলে নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য ঘোষণা দেয়ার পরও পম্পেও বারবার একই কথা বলে যাচ্ছেন। 

Advertisement

যুক্তরাষ্ট্র ইরান ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম