Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বোমা পাওয়া যায়নি, খুলে দেয়া হল আইফেল টাওয়ার

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম

বোমা পাওয়া যায়নি, খুলে দেয়া হল আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার। ফাইল ছবি

Advertisement

বোমা হুমকির মুখে আইফেল টাওয়ার থেকে দর্শনার্থীদের নামিয়ে দেয়া হয়। বুধবার দুপুরে টাওয়ারটির চারদিক থেকে নিরাপত্তা বাহিনী ঘিরে তল্লাশি চালায়। 

পুলিশের এক সিনিয়র কর্মকমর্তার বরাতে বলা হয়, অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে পুলিশকে জানায় আইফেল টাওয়ারে বিস্ফোরক রাখা আছে। এর পরপরই সশস্ত্র পুলিশ কর্মকর্তারা টাওয়ারের আশেপাশের সড়কগুলো ঘিরে ফেলেন। বিস্ফোরক দল আইফেল টাওয়ার এলাকায় বোমা বা বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চালায়।

বিস্ফোরক না পাওয়ায় কয়েক ঘণ্টার মাথায় পুনরায় খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার।
 
পুলিশের এক মুখপাত্র জানান, তারা তল্লাশি চালিয়েছেন। কোনো বিস্ফোরক খুঁজে না পাওয়া যাওয়ায় স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে।
 

Advertisement

আইফেল টাওয়ার বোমা হুমকি

Advertisement

আরও পড়ুন

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম