Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লাদাখে যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম

লাদাখে যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

ছবি: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। টি-৭২ ট্যাঙ্ক এবং বিএমপি-২ দ্বিতীয় প্রজন্মের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যালও প্রস্তুত রেখেছে ভারতীয় বাহিনী। 

কয়েকদিন আগে চুসুল সীমান্তে চীন ও ভারত সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয়নি চীন। তারপরই রোববার থেকে সেখানে নতুন করে ট্যাঙ্ক মোতায়েন শুরু করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২৯ ও ৩০ আগস্টের উপগ্রহ চিত্রে দেখা যায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি থেকে ২০ কিলোমিটার দূরত্বে প্যানগং হ্রদের দক্ষিণে যুদ্ধ ট্যাঙ্ক নামিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সাঁজোয়া গাড়ি নিয়ে কালা টপের নিচ দিয়ে চুসুল, থাকুং এলাকার দিকে এগোচ্ছে চীনা সেনা। 

প্যানগং লেকের দক্ষিণে কালা টপসহ একাধিক পাহাড়ি এলাকা এখনও ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। 
ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, কালা টপের দখল নিতে না পেরে চীনের বাহিনী এখন পাহাড়ি পাদদেশগুলোতে নিজেদের যুদ্ধ ট্যাঙ্ক সাজাচ্ছে। মলডো থেকে হেভিওয়েট ট্যাঙ্ক, আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে থাকুং’র দিকে এগোতে দেখা গেছে তাদের।

প্যানগং লেকের দক্ষিণ প্রান্ত স্প্যানগুর গ্যাপের উঁচু পাহাড়ি এলাকায় চীন ও ভারত দুই দেশের বাহিনীই টহল দেয়। 

গত শনিবার চুমার এলাকা দিয়ে ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে আসার চেষ্টা করেছিল চীনা সেনারা। তাদের লক্ষ্য ছিল কালা টপ ও হেলমেটের দখল নিয়ে নেয়া। 

চেপুজি ক্যাম্প থেকে কয়েকটি আর্মড ভেহিক্যালকে দেখেই সতর্ক অবস্থান নেয় ভারতীয় বাহিনী। এরপরেই চুসুলের কাছে ভারতের ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন করল টি-৯০ যুদ্ধ ট্যাঙ্ক। 

এছাড়া মোতায়েনকৃত বিএমপি-২ ভেহিক্যাল উভচর। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ছোড়ার প্রযুক্তিও আছে।
 

Advertisement

লাদাখ যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন ভারত

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম