Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনা বাহিনীর অনুপ্রবেশের সব তথ্য সরিয়ে নিল ভারত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৫:৪৯ পিএম

চীনা বাহিনীর অনুপ্রবেশের সব তথ্য সরিয়ে নিল ভারত

ছবি: আনন্দবাজার পত্রিকা

Advertisement

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চীনা বাহিনীর অনুপ্রবেশের নথি ফের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

লাদাখে চীনের ‘একতরফা আগ্রাসন’ উল্লেখ রয়েছে এমন মাসিক প্রতিবেদন ওয়েবসাইট থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছিল। এবার ২০১৭ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রকাশিত সব মাসিক প্রতিবেদনেও সরিয়ে নেয়া হয়েছে। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের একটি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, সাময়িক সময়ের জন্যই সব নথি তুলে নেয়া হয়েছে। নথিগুলোকে পরিবর্ধন করে ফের সাইটে আপলোড করা হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সেনারা অবস্থান পরিবর্তন করে ভারতের দিকে এগিয়েছে। তবে রাজনাথ একই সঙ্গে বলেছেন, চীনের সেনা এলএসি পার করেনি। তার এমন মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের একটি নথি চিহ্নিত করে প্রশ্ন করেছিলেন, ‘প্রধানমন্ত্রী কি মিথ্যা বলছেন?’ 

ডয়চে ভেলে বলছে, ২০১৭ সাল থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নথি ওয়েবসাইটে দিয়েছিল, তা থেকেই পরিষ্কার, চীনের সেনারা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, এলএসি পার করে চীনের সেনা ঢুকতে পারেনি। 

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ফলে বিতর্ক এড়াতেই সব নথি সরিয়ে নেয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


 

Advertisement

চীনা বাহিনী অনুপ্রবেশ সব তথ্য সরিয়ে নিল ভারত

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম