Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারত অবৈধভাবে লাদাখকে নিজেদের অঞ্চল ঘোষণা করেছে: চীন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৯:৪৪ পিএম

ভারত অবৈধভাবে লাদাখকে নিজেদের অঞ্চল ঘোষণা করেছে: চীন

ছবি: আনন্দবাজার পত্রিকা

Advertisement

লাদাখকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না চীন। অবৈধভাবে ভারত সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে।  

চলমান উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৪৪ টি নতুন সেতু উদ্বোধনের বিষয়ে এমন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। খবর আনন্দবাজার পত্রিকার।    

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই যে চীন, লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। এটি এবং অরুণাচল প্রদেশকে ভারত অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা সামরিক উদ্দেশ্যে সীমান্তে অবকাঠামোগত উন্নয়নের বিরোধী। 

সোমবারই সীমান্তে ৪৪টি সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখ, জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তারখণ্ড এবং পাঞ্জাবের বিভিন্ন সীমান্ত এলাকায় এসব নির্মাণ করা হয়েছে।

এসময়ে রাজনাথ বলেন, পাকিস্তান ও চীন মিলে সীমান্ত সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। এই দুই দেশের সঙ্গে আমাদের ৭ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে।

মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্তে অবকাঠামোগত উন্নয়নকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার প্রধান কারণ হিসাবে বর্ণনা করে বলেন, উভয়পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যা উত্তেজনা বাড়িয়ে তোলে।

ঝাও লিজিয়ান বলেন, আমরা ভারতীয়পক্ষকে অনুরোধ করছি উভয়পক্ষের পারস্পরিক সম্মতি অনুযায়ী কাজ করতে এবং পরিস্থিতি খারাপ হওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ এড়িয়ে চলতে। ভারতের উচিত সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া।

Advertisement

ভারত অবৈধভাবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা চীন

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম