Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনের সঙ্গে ‘গোপনীয়’ আলোচনা চলছে: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ১১:০০ পিএম

চীনের সঙ্গে ‘গোপনীয়’ আলোচনা চলছে: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ফাইল ছবি

Advertisement

চীনের সঙ্গে ‘গোপনীয়’ আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।  ব্লুমবার্গ ইন্ডিয়া ইকনমিক ফোরামে বুধবারের বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  খবর আনন্দবাজার পত্রিকার। 

রাশিয়ার রাজধানী মস্কোয় ভারত-চীন প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকেও সমঝোতার বার্তা ছিল। তারপরেও লাদাখ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। ভারতও তার জবাব দিয়েছে। 

এই পরিস্থতিতে বুধবার সপ্তম দফা সামরিক স্তরে বৈঠক হয়েছে।  সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্যেই যেমন পূর্ব লাদাখে নজিরবিহীনভাবে গুলি চালিয়েছে চীনা বাহিনী।  এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আলোচনা চলছে। কিন্তু চীনকে নিয়ে আগাম কোনও মন্তব্য করা যাবে না।  নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে এমন কিছু আলোচনা চলছে, যা গোপনীয়।  দেখা যাক, এটা কীভাবে কাজ করে।’

Advertisement

চীন গোপনীয় আলোচনা ভারত পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম