Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চীনকে বার্তা ভারতের 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৬:১১ পিএম

আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চীনকে বার্তা ভারতের 

ছবি: সংগৃহীত

Advertisement

আরব সাগরে সফল সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মসের’ পরীক্ষা চালিয়েছে ভারত।  রোববার আরব সাগরে অবস্থানরত নৌবাহিনীর দেশীয় তৈরি স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে এটি উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।  খবর-হিন্দুস্তান টাইমস। 

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) জানিয়েছে, লক্ষ্যে আঘাত হানার আগে একাধিক জটিল প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষেপণাস্ত্রটি। এর মধ্যে অন্যতম হচ্ছে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া। ২৯০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন থেকেও উৎক্ষেপণ করা যাবে। রাশিয়া ও ভারতের বিজ্ঞানীরা যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি উন্নয়ন করেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ৪০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংস্করণের সফল উৎক্ষেপণ করেছিল ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সীমান্তে চীনের সঙ্গে সংঘাতের আবহে আগেই লাদাখে ব্রহ্মস মিসাইল মোতায়েন করেছে ভারতীয় বাহিনী। এবার সাগরেও নির্দিষ্ট লক্ষ্যে মিসাইলটি উৎক্ষেপণ করে চীনকেই বার্তা দিল নয়াদিল্লি।

Advertisement

আরব সাগর ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্রহ্মস ভারত চীন

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম