Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৪:১০ পিএম

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

ছবি: সংগৃহীত

Advertisement

জেসন হোলটন ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি। ওজন ৩১৭ কেজি।  ফাস্টফুড তার ভীষণ পছন্দ। কাবাব, বার্গার, স্যান্ডউইজ, পিজা খেতে খেতে এমন শরীর বানিয়েছেন যে, উঠতে-বসতে পারেন না।  শুয়ে শুয়ে শুধু খান আর খান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আনার জো নেই। উপায়ন্তর না দেখে তাকে বাসা থেকে হাসপাতালে আনতে ক্রেন ব্যবহার করতে হয়েছে। খবর দ্য সানের।

হোলটনের বয়স ৩০ বছর। গত ছয় বছর ধরে ঘরে বসে শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। ছয় বছর ধরে তিনি ঘর থেকে বের হননি। হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে আনতে বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

জানা গেছে, হোলটন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, ১.৫ লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়।

হাসপাতালের বেডে শুয়ে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে।

সানের প্রতিবেদনে বলা হয়েছে, হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়।

তার মা লিসাকে চিকিৎসকরা বলেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।


 

Advertisement

ক্রেন মোটা ব্রিটিশ

Advertisement

আরও পড়ুন

কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?

কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম