Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভোটার ৯০ জন, ভোট পড়েছে ১৮১টি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৭:৫২ পিএম

ভোটার ৯০ জন, ভোট পড়েছে ১৮১টি

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের আসামে বিধানসভা নির্বাচনে একটি বুথে ভোটার নিবন্ধিত ছিলেন ৯০ জন, তবে ওই বুথে ভোট পড়েছে ১৮১টি। রাজ্যের দিমা হাসাও জেলায় গত ১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে এমন ঘটনার পর ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।খবর এনডিটিভির।

এর আগে হাফলং নির্বাচনী এলাকায় ২০১৬ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী বীর ভদ্র হাগজার ৭৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। 

জেলার হাফলং নির্বাচনী এলাকায় এই বুথটি অবস্থিত। এটি মূল ভোটকেন্দ্রের সহায়ক একটি বুথ ছিল।

ভোট কারচুপির ঘটনা প্রকাশ্যে এলে তদন্তে নামে নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে পোলিং অফিসাররা দোষ স্বীকার করে নেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মূল বুথের পাশাপাশি সহায়ক বুথেও ভোট গণনা হওয়ায় এই ঘটনা ঘটেছে।

ভারতে করোনাভাইরাসের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোয় যেসব কেন্দ্রে ভোটার বেশি সেখানে মূল বুথের পাশাপাশি সহায়ক বুথ চালুর অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ভোট দিতে পারেন। কিন্তু আসামের ওই কেন্দ্রে ভোটার কম ছিল। তাই সহায়ক বুথের প্রয়োজন ছিল না। তার পরও সহায়ক বুথ চালু করা হয়েছিল।

Advertisement

ভারত আসাম ভোট ৯০

Advertisement

আরও পড়ুন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম