Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গ্রিসে অপরাধবিষয়ক প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১২:৪৯ পিএম

গ্রিসে অপরাধবিষয়ক প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা

Advertisement

গ্রিসের রাজধানী এথেন্সে অপরাধবিষয়ক এক প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইয়র্গস কারাইভাসকে শুক্রবার তার বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে।

এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পর পরই তাকে গুলি করা হয়।

তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন। 

কারাইভাসের হত্যার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।

সরকারের এক মুখপাত্র বলেন, তার মৃত্যু আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছে।

সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা কারাইভাসকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা অবশ্যই খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছে গণামাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো।

এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি পেশাদার খুনিদের কাজ।  

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এই ‘ঘৃণ্য, কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানিয়েছেন।

Advertisement

গ্রিসে হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম