Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্যাতনের ছবি মুছে ফেলছে ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২১, ১০:৩৪ এএম

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্যাতনের ছবি মুছে ফেলছে ফেসবুক

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম পক্ষপাতদুষ্টু এবং বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্যাতনের ছবি পোস্ট দেওয়ার পর এগুলো মুছে ফেলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। খবর আরব নিউজের।

শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সতর্ক করা হচ্ছে— তারা যেন এ ধরনের পোস্ট আর না দেন।

গত এক সপ্তাহ ধরে জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে একটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পাঁয়তারা করছে।

১৯৪৮ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী ২৮টি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের সময় তাদের ওপর ইহুদি বসতকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালায়।নারী ও শিশুদের রাতের আঁধারে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিচ্ছে এবং পুরুষ সদস্যদের বিনাকারণে আটক করে নিয়ে যাচ্ছে।

ইহুদিদের এসব বর্বোচিত ও নৃশংস হামলার ছবি নির্যাতিত ফিলিস্তিনিরা ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার পরই তা মুছে ফেলা হচ্ছে।

হাজার হাজার ফিলিস্তিনি ওই সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে ইহুদিদের পৃষ্ঠপোষকতা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন।

 

Advertisement

ফেসবুক.

Advertisement

আরও পড়ুন

কেন ভগত সিংকে জিন্নাহ ও আল্লামা ইকবাল সমর্থন করেছিলেন?

কেন ভগত সিংকে জিন্নাহ ও আল্লামা ইকবাল সমর্থন করেছিলেন?

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম