Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এল সালভাদরে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ লাশ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১১:৪৬ এএম

এল সালভাদরে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ লাশ উদ্ধার

Advertisement

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে পুঁতে রাখা ১০ নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে সাত নারী ও তিন শিশু রয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর চালচুআপায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে একটি মামলার তদন্ত চালাতে গিয়ে এ লাশগুলো উদ্ধার হয়।  খবর আলজাজিরার।

দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, ৫১ বছর বয়সি হুগো ওসোরিও চাভেজ ওসোরিও নামে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও ১৩টি খুনের মামলার তদন্ত চলছে।

এক নারী ও তার মেয়েকে হত্যার অভিযোগে গত শনিবার গ্রেফতার হন হুগো।  পুলিশের কাছে এ হত্যার কথা তিনি স্বীকার করেছেন। ওই নারীর সাহায্য চেয়ে আকুতি জানালে এক প্রতিবেশী তা শুনতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে গিয়ে ৫৭ বছরের ওই নারী ও তার ২৬ বছরের মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মা-মেয়ের অবস্থা দেখে প্রাথমিকভাবে তাদের যৌন নির্যাতন করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ হয়। তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির নামে বিভিন্ন স্থানে থাকা সম্পদ তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানান, যৌন হয়রানির দায়ে ২০০৫ সালে হুগো চাকরি হারান ও পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেন।

নিহতদের মধ্যে সাত বছরের এক মেয়েশিশু এবং ২ ও ৯ বছরের দুই ছেলেশিশু রয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে আরও সাতটি কবরে পাওয়া লাশের বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকার অন্তত ২৫ জন নিখোঁজ আছেন।

অ্যাটর্নি জেনারেলের অফিস টুইটারে জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজনকে দুই বছর আগে হত্যা করা হয়েছে। আট নারীসহ মোট ১৩ জনকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Advertisement

১০ লাশ উদ্ধার.

Advertisement

আরও পড়ুন

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

এল-সায়েদ: দ্য লিডার

এল-সায়েদ: দ্য লিডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম