Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মসজিদে নববীর ‘প্রতিবেশী’ শতবর্ষী কোরআনপ্রেমীর ইন্তেকাল

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০৭ পিএম

মসজিদে নববীর ‘প্রতিবেশী’ শতবর্ষী কোরআনপ্রেমীর ইন্তেকাল

ছবি: আল জাজিরা

Advertisement

সুদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের সান্নিধ্যে। সেই যে পুণ্যভূমিতে এসেছিলেন আর ফিরে যাননি। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি মদিনার মানুষ ও প্রিয় নবীজির প্রতিবেশী।

তিনি হলেন সায়্যিদ মহিউদ্দিন হাফিজুল্লাহ। গত শুক্রবার জুমার সময় ইন্তেকাল করেন তিনি। সৌদি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাপী তার মৃত্যু সংবাদ বহুল প্রচারিত হয়েছে।

এর পর থেকে বহু মানুষ তার মাগফিরাতের দোয়া করেছেন। মিডিয়ার দেওয়া তথ্যানুযায়ী, মহিউদ্দিন হাফিজুল্লাহর জানাজা শনিবার ফজরের পর মসজিদে নববীতেই অনুষ্ঠিত হয়।

আল জাজিরা জানিয়েছে, মদিনা-মুনাওয়ারায় উম্মুল মুমেনিনসহ অসংখ্য সাহাবি তাবিয়ির সমাধিস্থান জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়েছে।

সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সবসময় কোরআন তিলাওয়াতে রত থাকতেন।  আল্লাহর জিকিরে জিহ্বা সিক্ত থাকত। ৫০ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতেই আদায় করতেন। স্ত্রী-সন্তান ছিল না। একাকী একটি ঘরে থাকতেন।  

মদিনাবাসীর ভাষ্যমতে, তিনি ছিলেন সত্যিকারের দুনিয়াত্যাগী, ইবাদতগুজার, আল্লাহর ওলি। মৃত্যুর সময় মহিউদ্দিন হাফিজুল্লাহর বয়স হয়েছিল অন্যূন ১০৭ বছর।  

জানা যায়, শায়খ মহিউদ্দিন ছিলেন মদিনা নগরীর প্রবীণদের অন্যতম। ইসলামে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.)-এর বংশধর। ইসলামের বিখ্যাত ইতিহাসবিদ ও আলেম মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) ছিলেন তার পূর্বপুরুষ।

আল জাজিরা আরবি অবলম্বনে- তাহমীদ বিন ইকরাম

Advertisement

মসজিদে নববী ‘প্রতিবেশী’ শতবর্ষী কোরআনপ্রেমী ইন্তেকাল

Advertisement

আরও পড়ুন

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম