Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তালেবান নিয়ে নতুন চিন্তা ভারতের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৮:৪১ পিএম

তালেবান নিয়ে নতুন চিন্তা ভারতের

শুক্রবার কান্দাহার দখল করে তালেবান। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস

Advertisement

আফগানিস্তানে তালেবান পুনরুত্থান নিয়ে নতুন চিন্তায় পড়েছে ভারত। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনের উল্লেখ করা হয়, আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে কার্যত চাপেই রয়েছে নয়া দিল্লি। আফগানিস্তানে গায়ের জোরে তালেবান সরকার গঠন করলে সেই সরকারকে স্বীকৃতি দেবে না ভারত, জার্মানি, তাজিকিস্তানসহ বাকি দেশগুলি, কাতার জোটের পক্ষ থেকে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইরানের মুখ না-খোলা, রাশিয়া-চীন-পাকিস্তানের তালিবানকে প্রচ্ছন্ন সমর্থনের জেরে কাবুল-নীতি নিয়ে ফের চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি।

দোহাতে ভারতের প্রতিনিধিদের সঙ্গে তালেবান নেতৃত্বের শীঘ্রই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির কারবারিদের একাংশের মত, সমস্ত কিছুই নির্ভর করছে ওই বৈঠকের ওপর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রোববার উত্তেজনার মধ্যে কাবুল ছেড়েছে এয়ার ইন্ডিয়া বিমান। এতদিন নয়াদিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিনবার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালেবান কাবুলে প্রবেশের পর থেকেই ভারত ও আফগানিস্তানের ফ্লাইট কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে রোববার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।


 

Advertisement

তালেবান নতুন চিন্তা ভারত

Advertisement

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’

১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম