Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের পাশে থাকার ঘোষণা এরদোগানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৪:২৫ পিএম

ইমরান খানের পাশে থাকার ঘোষণা এরদোগানের

ফাইল ছবি

Advertisement

আফগানিস্তান থেকে উদ্বাস্তু ঠেকাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইমরান খানের পাশে থাকার ঘোষণা দিলেন এরদোগান।  

রোববার তালেবান কাবুল দখলের পর দেশটির নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার তৎপরতা শুরুর পরিপ্রেক্ষিতে এ কথা বলেন এরদোগান।  

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, এরদোগান বলেন, তার দেশ উদ্বাস্তু ঠেকাতে উদ্যোগী হবে।  তিনি এও বলেন যে, ইরান সীমান্তের কাছাকাছি তার দেশ যে দেয়াল তৈরি করছে সেটিও আফগানিস্তান থেকে শরনার্থী প্রবেশে বাধা সৃষ্টি করবে।  এই সীমান্ত দেয়াল দিয়ে শরনার্থী প্রবেশ পুরোপুরি বন্ধ করতে আমরা সক্ষম হব বলেও মন্তব্য করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, এশীয় অঞ্চলে স্থিতি ফেরাতে তুরস্ক উদ্যোগী হবে।  তুরস্ক পাকিস্তানের পাশে আছে।

প্রসঙ্গত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল।  এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।  রোববার তালেবান ফের কাবুল পুনরুদ্ধার করতে সক্ষম হয়।  

Advertisement

ইমরান খান এরদোগান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

মাঝআকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

মাঝআকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

দিল্লিতে আবারও আটক নেহা বোরা

দিল্লিতে আবারও আটক নেহা বোরা

মণিপুরে ফের সহিংসতায় নিহত ৯, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

মণিপুরে ফের সহিংসতায় নিহত ৯, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম