Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শহরজুড়ে তল্লাশি বসিয়েছে তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৯:৩৯ এএম

শহরজুড়ে তল্লাশি বসিয়েছে তালেবান

শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান। ছবি: বিবিসি

Advertisement

আফগানিস্তানের কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার তিন দিন পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। খবর বিবিসির।

খবরে বলা হয়, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না।

খবরে উল্লেখ করা হয়, মানুষ ভয়ে রয়েছে, যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যাওয়ার আশঙ্কা করছেন নাগরিকরা। তাই সবাই ঘরের ভেতরেই থাকছেন।

বিবিসি আরও জানিয়েছে, শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান, এমনকি যান চলাচল ব্যবস্থারও। তাদের সব জায়গায় দেখা যাচ্ছে, প্রতিটা মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা যে শহরের নিয়ন্ত্রণে রয়েছে, সেটা তারা নিশ্চিত করছে।

তালেবান সদস্যরা জানিয়েছেন, তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে।

Advertisement

তল্লাশি তালেবান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

ইসরাইলের নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম