Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০২:৪৮ পিএম

ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান

Advertisement

পাকিস্তানের মধ্য দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান।

তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়। খবর তাসনিম নিউজ ও হিন্দুস্তান টাইমসের।
 
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তবে, দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একইসঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক অভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান।

Advertisement

তালেবান.

Advertisement

আরও পড়ুন

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম