Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত থাকবে: কায়েস সাঈদ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০২:৪৯ পিএম

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত থাকবে: কায়েস সাঈদ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ

Advertisement

তিউনিসিয়ার পার্লামেন্টের স্থগিতাদেশ ‘পরবর্তী ঘোষণা না দেওয়া’ পর্যন্ত বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডেইলি সাবাহর।

পার্লামেন্ট স্থগিত করার এক মাসের মাথায় কায়েস সাঈদ এমন ঘোষণা দিলেন।

যদিও বিরোধীরা পার্লামেন্ট স্থগিত করে কায়েস সাঈদের ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে অভিহিত করে আসছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কায়েস সাঈদ শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তবে এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

করোনা মহামারি সামলাতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। এর পর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়।

২৫ জুলাই তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত এবং পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেন সাঈদ।

সেই সময় জাতির প্রয়োজনে সাঈদ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

Advertisement

প্রেসিডেন্ট কায়েস সাঈদ পার্লামেন্ট স্থগিত

Advertisement

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম