Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তালেবান মন্ত্রিসভায় নারী সদস্য থাকবে না

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ এএম

তালেবান মন্ত্রিসভায় নারী সদস্য থাকবে না

Advertisement

আফগানিস্তানে খুর শিগগির নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে তালেবান।

তাদের এ মন্ত্রিসভায় নারী সদস্য না রাখার ইঙ্গিত দিলেন দোহায় অবস্থানকারী সংগঠনটির এক শীর্ষ নেতা। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহায় তালেবান নেতা এনায়েতুল্লাহ ইয়াসিনি বলেছেন, নারীরা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন।  কিন্তু তালেবার মন্ত্রিসভা কিংবা কোনো শীর্ষ পদে নারীদের রাখা হবে না বলে জানান তিনি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে চলে আসায় তালেবান নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুহাজিদ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় কোনো নারী পদ পাবেন কিনা জানতে চাইলে জাহিবুল্লাহ মুহাজিদ জানান,  এ ব্যাপারে দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছু জানেন না।

ঠিক কবে তালেবানের নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তা জানা যায়নি। তবে শিগগিরই তালেবান নতুন মন্ত্রিসভা গঠন করতে পারে বলে জাহিবুল্লাহ মুহাজিদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement

তালেবান. মন্ত্রিসভা. নারী সদস্য.

Advertisement

আরও পড়ুন

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির

রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম