Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৬ ঘণ্টা জেরার পর মাদক নেওয়ার কথা স্বীকার শাহরুখপুত্র আরিয়ানের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০২:০২ পিএম

৬ ঘণ্টা জেরার পর মাদক নেওয়ার কথা স্বীকার শাহরুখপুত্র আরিয়ানের

Advertisement

বিলাসবহুল এক প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটকের পর টানা ৬ ঘণ্টা জেরার পর মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন বলিউড স্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

শনিবার রাতে শাহরুখপুত্রকে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে ভারতের মাদকবিরোধী সংস্থা-এনসিবি।

রোববার সকাল থেকেই তাকে জেরা করা হয়। এনসিবি কর্মকর্তাদের প্রায় ছয় ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন।

এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি এনবিসি। কিছু জানানো হয়নি শাহরুখের পরিবারের পক্ষ থেকেও।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা।

এনসিবি খতিয়ে দেখছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছু নিয়েও এখন তদন্ত চলছে।

কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কিনা, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের।

আরিয়ানের বিরুদ্ধে ‘নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা হতে পারে।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তারকা। কিন্তু এনসিবি যখন হানা দেয়, তখন মাদক সেবন করতে দেখা যায়নি তাদের। আপাতত আরিয়ানের থেকেই এ পার্টি সম্পর্কে নানা ধরনের তথ্য নেওয়ার চেষ্টায় রয়েছেন এনসিবির কর্মকর্তারা।  

Advertisement

শাহরুখপুত্র আরিয়ানের.

Advertisement

আরও পড়ুন

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির

রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম