Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ১৮

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১১:৩৮ এএম

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ১৮

ছবি: সংগৃহীত

Advertisement

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। 

হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে।  হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।  

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।

Advertisement

নাইজেরিয়া হামলা নিহত

Advertisement

আরও পড়ুন

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরাইল

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম