Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১০৫ ফুট কুয়ায় আটকে ৫ বছরের শিশু, রুদ্ধশ্বাস অভিযান (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫ এএম

১০৫ ফুট কুয়ায় আটকে ৫ বছরের শিশু, রুদ্ধশ্বাস অভিযান (ভিডিও)

ছবি: সংগৃহীত

Advertisement

মরক্কোর শেফচাউয়েন প্রদেশে রায়ান নামে ৫ বছরের এক শিশু ১০৫ ফুট (৩২ মিটার) গভীর কুয়ায় পড়ে গেছে। তাকে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান।

মঙ্গলবার সন্ধ্যা থেকে মরক্কোর শেফচাউয়েন প্রদেশের ইঘরানের উত্তর গ্রামে অবস্থিত কুয়ায় আটকে আছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা এবং স্থানীয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারের জন্য কুয়ার পাশে খনন কাজ করছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা বৃহস্পতিবার বলেছে, তারা শিশুটিকে অক্সিজেন, পানি নামাতে সক্ষম হয়েছে। শিশুটির কাছ থেকে প্রতিউত্তর পেয়েছে।

শিশু রায়ানের মা ওয়াসিমা খারচিচ স্থানীয় টেলিভিশনকে বলেন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ঈশ্বরের যেন আমার সন্তানকে গভীর কূপ থেকে জীবিত এবং নিরাপদে বেরিয়ে আসতে সহায়তা করে। একইসঙ্গে তার তার কষ্ট যেন কমিয়ে দিন।

ছেলেটির বাবা খালিদ আগোরাম গণমাধ্যমকে জানান, তিনি মঙ্গলবার কয়েক ঘণ্টা ধরে তার ছেলেকে খুঁজছিলেন। পরে জানতে পারেন ছেলেটি কূপে পড়ে গেছে।

মরক্কোর সরকারি বার্তা সংস্থা এমএপি নিউজ জানায়, উদ্ধারকারীরা শিশুকে পর্যবেক্ষণ করার জন্য একটি সিসিটিভি ক্যামেরা পাঠিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমএপি নিউজ আরও জানায়, উদ্ধারকর্মীরা পাঁচটি বুলডোজার ব্যবহার করে কূপের সমান্তরালে একটি গর্ত খুঁড়ে ছেলেটির কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। এখনও পর্যন্ত ১৯ মিটার গর্ত খোঁড়া হয়েছে।

সরকারের মুখপাত্র মুস্তাফা বায়তাস বৃহস্পতিবার বলেছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিশুটিকে বাঁচাতে সাহায্য করার জন্য বিভিন্ন উপায় খুঁজছে।

ঘটনাস্থলে মেডিকেল কর্মীরা রয়েছে। এছাড়া শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার রয়েছে।

এদিকে শিশু রায়ান ও তার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে হাজার হাজার মরক্কোর মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে। এছাড়া #SaveRayan হ্যাশট্যাগ চালু করা হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Advertisement

মরোক্ক শিশু কুয়া

Advertisement

আরও পড়ুন

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম