Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিশু রায়ানের মৃত্যু ছুঁয়ে গেল বিশ্বের ফুটবলারদেরও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০২ পিএম

শিশু রায়ানের মৃত্যু ছুঁয়ে গেল বিশ্বের ফুটবলারদেরও

Advertisement

বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুয়ে গেছে মরক্কোর শিশু রায়ানের মৃত্যু। বিশ্ববিখ্যাত ফুটবলার, টিম, এবং ধারা ভাষ্যকাররাও শিশুটির এমন করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেছে। 

গত মঙ্গলবার ১০৪ ফুট গভীর কূপে আটকে পড়ে শিশু রায়ান। টানা পাঁচদিন উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টার পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শিশুটির নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। 

কূপে পড়ে যাওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই রায়ানকে উদ্ধার তৎপরতা চলে। তবে বেশ বাধার মুখে পড়েন উদ্ধারকারীরা। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানোর উপায় ছিল না। কারণ, মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ। এর ফলে কূপের সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় ধসের জেরে ঘটে যেতে পারত বড় ধরনের বিপত্তি।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধার অভিযানের ভিডিও পোস্ট করা হয়। শত শত উদ্বিগ্ন উদ্ধারকর্মী এবং উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু শেষমেষ রায়ানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

রায়ানের মৃত্যুর ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে বিশ্বের খ্যাতনামা ফুটবলার, ক্লাব, ধারাভাষ্যকাররাও শিশু রায়ানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। 

প্যারিস সেইন্ট জার্মান খেলেয়াড় এবং মরক্কোর জাতীয় ফুটবলার আছরাফ হাকিমি রায়নের অঙ্কিত একটি ছবি শেয়ার করেছেন। কূপের ওপর রায়ানের প্রতিকৃতির সঙ্গে দেখা যায়, উদ্ধারকর্মীরা শিশু রায়ানের কাছে পৌঁছাতে গর্ত খুড়ছেন। 

ক্যাপশনে তিনি কোরানের একটি আয়াত লিখেছেন যার অর্থ—আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব। তার এই পোস্ট শেয়ার করেছেন তার টিমমেট ফ্রান্স নাগরিক কিলিয়ান এমবাপ্পে। 

এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয়ান ফুটল ক্লাব তাদের অ্যারাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। 

স্পানিস টিম এক টুইট বার্তায় বলেছে, সেভিলা ফুটবল বোর্ডের পরিচালক, ফ্যানরা মরক্কোর মানুষদের সঙ্গে শিশু রায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করছে। 

বার্সেলোনা ফুটবল ক্লাব তাদের অ্যারাবিক পেজে এক টুইট বার্তায় বলেছে, শিশু রায়ানের মৃত্যু আমাদের গভীর ব্যথিত করেছে। আমরা তার বাবা-মা এবং পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। 

এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অ্যারাবিক টুইটার অ্যাকাউন্টে বিদেহি রায়ানের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। 

সৌদি ফুটবল টিম আল হিলাল এবং আল নাসের, মরক্কোর লিগ ‘ওয়াদাদ অ্যাথলেটিক ক্লাব’ এবং ‘ফাথ ইউনিয়ন স্পোর্টস’ তাদের স্ব-স্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু রায়ানের মৃত্যুর খবর শেয়ার করেছেন। 

Advertisement

শিশু রায়ান

Advertisement

আরও পড়ুন

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম