Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রুশ বাহিনীর বিশাল বহর ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১০:১৩ এএম

রুশ বাহিনীর বিশাল বহর ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা দেশটির আইনপ্রণেতাদের ইউক্রেনে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী নিয়ে সতর্ক করেছে। রুশ সেনাবহরকে তারা ‘অপ্রতিরোধ্য ঢেউ’ হিসেবে উল্লেখ করেছে।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার এই সেনাবহর ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার ব্যাপক সংখ্যক সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে।    

যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা সংবাদমাধ্যম সিএনএনে বিশাল রুশ সেনাবহরকে ‘হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছেন। 
 যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্থানীয় সময় সোমবার ইউক্রেনের সর্বশেষ স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানিয়েছে, কিয়েভের পথে দীর্ঘ ৪০ মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন।

রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দেন।   

পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছে। 

ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো পুতিনকে থামাতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপসহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

Advertisement

রুশ বাহিনী ইউক্রেন যুক্তরাষ্ট্রের

Advertisement

আরও পড়ুন

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম