Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১০:০২ পিএম

হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী

Advertisement

জনসম্মুখে হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের চরম ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন। বৃহস্পতিবার তিনি এই প্রতিশ্রুতি দেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

আরটিএল রেডিওর সঙ্গে আলাপকালে লে পেন কিভাবে জনসম্মুখে হিজাব পরার জন্য জরিমানা করবেন তা ব্যাখ্যা করেন। 

যেভাবে গাড়িতে সিটবেল্ট পরার ক্ষেত্রে পুলিশ জমিমানা করেন, একইভাবে হিজাব পরার জন্য পুলিশ জরিমানা করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে পুলিশ এই ব্যবস্থা কার্যকর করতে অনেক বেশি সক্ষম। 

প্রথম দফায় ভোটের আগে রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো একটি অপ্রতিরোধ্য অবস্থান  তৈরি করেছিলেন।  তবে লে পেন সেই ব্যবধানটি কমিয়ে এনেছেন। অনেকেই মনে করছে ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে তার সত্যিকারের জেতার সুযোগ রয়েছে। ২০১৭ সালের নির্বাচনেও অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন লি পেন।
 
Advertisement

হিজাব ফ্রান্স প্রেসিডেন্টপ্রার্থী জরিমানা

Advertisement

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম