Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০১:৩১ পিএম

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই।

একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন- শনিবার যখন হিরস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন ছয়জন মারা গিয়েছিল।

পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়।

হাইদাই আরও বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিইভসহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য তাদের সামরিক অভিযানে মনোযোগ দিচ্ছে।

Advertisement

লুহানস্ক রাশিয়া গোলাবর্ষণ নিহত

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম