Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১১ জুন ২০২২, ১২:৪৬ এএম

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

Advertisement

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার নামে ভিসা জালিয়াতি ও  অবৈধভাবে অর্থ উপার্জনে বাংলাদেশিসহ ৬ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়নি।

৮ জুন রাজধানী কুয়ালালামপুরে পৃথক  দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে।  ১০ জুন শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ।

মালয়েশিয়ায় চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) থেকে এ সিন্ডিকে অর্থ উপার্জন করেছে। মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা (মাইপিআর) মর্যাদা ধারী ৪২ বছর বয়সী একজন বাংলাদেশির মূল পরিকল্পনাকারী এই সিন্ডিকেটটি তার শুরু করা অবৈধ কার্যকলাপ থেকে দুই মিলিয়নের বেশি অর্থ আয় করেছে বলে ধারণা করছে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজাইমি দাউদ বলেছেন, ৮ জুন কুয়ালালামপুরের জালান লুমুত এবং আমপাংয়ের পান্ডান জায়াতে অপ খাসের অধীনে গোয়েন্দা ও বিশেষ শাখার মাধ্যমে  দুটি অভিযান পরিচালনা করা হয়েছিল।

দুই মাসের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্মাণ সংস্থাটি ২০১৪ সাল থেকে কাজ করছে এবং রিক্যালিব্রেসি প্রেগ্রামের অধীনে বিদেশি কর্মীদের প্রতি আবেদনের জন্য ৩,৫০০ থেকে ৪,২০০ এর মধ্যে চার্জ করে এজেন্ট হিসাবে কার্যক্রম পরিচালনা করছে।

দ্বিতীয় অভিযানে (পান্ডান জায়াতে) একজন ৩৬ বছর বয়সী স্থানীয় মহিলা এবং তার স্বামী একজন বাংলাদেশিকে (ভিজিট পাসধারী) গ্রেফতার করা হয়। এছাড়া আরোও দুজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যাদের কোম্পানি এবং গ্রাহকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছিল।

দুটি অভিযানে, বাংলাদেশের ৪৫৭, ইন্দোনেশিয়ার ৮, ভারতের ৮, পাকিস্তানের ৮, মিয়ানমারে ৬ এবং নেপালের ১টি পাসপোর্টসহ মোট ৪৮৮টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে ১২টি কোম্পানির সিল, দুটি কম্পিউটারের সেট এবং নগদ ৩৮,৩০৮ রিঙ্গিত। আরোপকৃত ফি এবং জব্দ করা  পাসপোর্টের সংখ্যার উপর ভিত্তি করে এই সিন্ডিকেটটি ২ মিলিয়নেরও বেশি উপার্জন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেফতারকৃতদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৫ এর পাশাপাশি পাসপোর্ট আইন ১৯৬৬ এর ধারা ১২(১)(এফ) এর অধীনে আরও তদন্ত করা হবে। এমনটিই সাংবাদিকদের জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক।
 

Advertisement

গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম