Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শতবর্ষে পা রাখছেন মোদির মা, তাই...

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৬:২৪ পিএম

শতবর্ষে পা  রাখছেন মোদির মা, তাই...

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি  আগামী ১৮ জুন একশ’ বছরে পা রাখবেন। সেই উপলক্ষে তার নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে গুজরাতের গান্ধীনগর পৌরসভা। বুধবার রায়সান এলাকার ৮০ মিটার লম্বা ওই রাস্তার নাম ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গান্ধীনগরের মূল শহরের কাছেই রায়সানে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরাবেন। গান্ধীনগর পৌরসভার আওতায় পড়ে ওই এলাকা। 

রাস্তার নামকরণের ব্যাপারে সেখানকার মেয়র হীতেশ মাকওয়ানা বলেন, শতবর্ষে পা রাখছেন হীরাবেন। তাই রায়সান এলাকার ওই রাস্তার নাম পূজ্য হীরা মার্গ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেন আগামী প্রজন্ম তার জীবন থেকে শিক্ষা নিতে পারেন।

হীরাবেনের আর এক ছেলে প্রহ্লাদ মোদি বলেন, তার জন্য নব চণ্ডী যজ্ঞ করতে চলেছি আমরা। হটকেশ্বর মন্দিরে সুন্দরকাণ্ড পাঠও রয়েছে।  মন্দিরে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজনও করেছি।

জানা গেছে শত ব্যস্ততার মধ্যেও সময় করে মায়ের শততম জন্মদিন উপলক্ষ্যে নিজের বাড়ি যেতে পারেন মোদি। 

 

Advertisement

ভারত মোদি

Advertisement

আরও পড়ুন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম