Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৮ পিএম

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Advertisement

উত্তর কোরিয়া এবার একটি হাসং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন সামরিক মহড়ায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুমকি দেওয়ার পর শনিবার স্থানীয় সময় বিকালে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দীর্ঘপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ১ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে ধরে ওড়ার সময় সর্বোচ্চ ৫৭৬৮ কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৯৮৯ কিলোমিটার দূরে জাপান সাগরের পূর্ব নির্ধারিত এলাকায় গিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রু বাহিনীগুলোকে তারা প্রতিহত করতে সক্ষম। এ পরীক্ষা তা প্রমাণ করেছে বলে দাবি পিয়ংইয়ংয়ের।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি প্রতিরোধে সহায়তার লক্ষ্যে মার্চে ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। তার আগেই এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং এক বিবৃতিতে বলেছেন, যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের ‘শক্তিশালী ও অপ্রতিরোধ্য’ জবাব দেওয়া হবে। তিনি উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।  

Advertisement

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র .পরীক্ষা চালাল. উত্তর কোরিয়া.

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া কে এই ফিলিস্তিনি নারী?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া কে এই ফিলিস্তিনি নারী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম