Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম

তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা 

Advertisement

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার। এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (আফাদ) প্রধান ইউনিস সেজার। খবর আলজাজিরার।
 
আফাদের প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় ইতোমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।

সাংবাদিকদের ইউনিস সেজার আরও বলেন, সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারব। 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতী এ ভূমিকম্পে।
 
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা- বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।  
 

Advertisement

তুরস্ক উদ্ধার অভিযান

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?

বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃত্যু

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃত্যু

সন্তানসহ পালিয়ে যাওয়া সেই রুশ নারীকে ফিরে পেতে মরিয়া দিল্লি

সন্তানসহ পালিয়ে যাওয়া সেই রুশ নারীকে ফিরে পেতে মরিয়া দিল্লি

এবার আফ্রিকার এক দেশে বিক্ষোভ

এবার আফ্রিকার এক দেশে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম