Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫ 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫ 

Advertisement

যুক্তরাষ্ট্রের নেভাদায় বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে পশ্চিম নেভাদায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

বিমানটি নেভাদার স্টেজকোচের কাছে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও রোগীর স্বজন মারা গেছেন। মার্কিন বিমান সংস্থা কেয়ার ফ্লাইট এসব তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কেয়ার ফ্লাইট লিখেছে, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল লিয়ন কাউন্টির ফায়ার সার্ভিস। বিষয়টি নিয়ে আমরা শোকাহত। নিহতদের পরিবারকে বিষয়টি দ্রুত জানানো হচ্ছে। 

লিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে খবরটি পৌঁছায়। তবে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, বিমানটি ছিল রেমসা (রিজিওনাল ই্মারজেন্সি মেডিকেল সাভির্সেস অথোরিটি) হেলথের। জরুরি চিকিৎসা সেবায় কাজ করে এ সংস্থাটি। 
 

Advertisement

যুক্তরাষ্ট্র বিমান দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পের ক্ষমতায় বড় ধাক্কা, হারাল কংগ্রেসের দুই কক্ষই

ট্রাম্পের ক্ষমতায় বড় ধাক্কা, হারাল কংগ্রেসের দুই কক্ষই

‘আমি প্রার্থী হলে ভূমিধস জয় পেতাম’— নিজ দলের ভরাডুবি নিয়ে ট্রাম্প

‘আমি প্রার্থী হলে ভূমিধস জয় পেতাম’— নিজ দলের ভরাডুবি নিয়ে ট্রাম্প

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী?

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম