Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি বন্দরে প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধজাহাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১১:০৩ এএম

সৌদি বন্দরে প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধজাহাজ

Advertisement

সৌদি আরবের জেদ্দা বন্দরে গত বুধবার দুপুরে প্রথমবারের মতো ভিড়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ।

যুদ্ধজাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাংকারও ছিল। একদিন অবস্থানের পর বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি। খবর আরব নিউজের।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশকভ। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। আর ট্যাংকারটির নাম কামা।

জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এর পর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনও করা হয়েছিল।

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব। বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবসহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া।

Advertisement

সৌদি . যুদ্ধজাহাজ.

Advertisement

আরও পড়ুন

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন যে ২ সীমান্তে নজর হাসিনার

যে ২ সীমান্তে নজর হাসিনার

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

যুদ্ধ, ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের মালিক তিনি?

যুদ্ধ, ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের মালিক তিনি?

ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম