Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন এই তরুণী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৯:২৯ এএম

কত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন এই তরুণী

Advertisement

মা হতে ভালো লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইয়েসেনিয়া ল্যাটোরে নামে এক ২৬ বছর বয়সি তরুণীর। এ কারণে অর্থের বিনিময়ে বাবা-মা হতে চাওয়া দম্পতিদের কাছে গর্ভ ভাড়া দেন তিনি।

আর এ জন্য তিনি নেন ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি ৪৩ লাখ ৪০ হাজার টাকার বেশি। খবর নিউইয়র্ক পোস্টের।

ইয়েসেনিয়া ল্যাটোরে এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে দুই সন্তান তার নিজের। ইয়েসেনিয়া বলেছেন, যে মেয়েরা স্বাভাবিকভাবে মা হতে পারেন না, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আমি এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছি। তার মধ্যে দুটি আমার নিজের। আর অন্যটি এক দম্পতির।

তিনি বলেন, আমি খুব শিগগির আবারও গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করছি। মার্কিন এ তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজের এই শখের কথা জানাতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। টিকটকে তার ফলোয়ার আছে ২ লাখ ২২ হাজার ৭০০ জনের বেশি।

নিজের এই শখের কথা জানাতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। বাবা-মা হওয়ার স্বপ্নপূরণ করতে প্রায় শতাধিক দম্পতি যোগাযোগ করেন ইয়েসেনিয়ার সঙ্গে। 

তিনি বলেন, মানুষ বুঝেছে সারোগেসি মানেই শুধু অর্থ উপার্জন নয়। অবশ্যই নিজের পরিচর্যার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তার বেশি কিছু নয়। আমার কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব দম্পতি সন্তান হচ্ছে না বলে হতাশায় রয়েছেন, সেসব দম্পতির হাতে সন্তান তুলে দিতে পেরে আমি গর্বিত।

আরও পড়ুন: চাইলেই কি আর সব পূরণ হয়

ইয়েসেনিয়া ২০১৭ সালে প্রথম সন্তানের জন্ম দেন। প্রথমবারের অভিজ্ঞতায় তার মা হওয়ার এই যাত্রাপথ এতটাই ভালো লাগে যে, সন্তানের জন্ম দেওয়াই তার শখে পরিণত হয়।

Advertisement

ইয়েসেনিয়া ল্যাটোরে তরুণী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম