Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসকে ইসরাইলের কঠিন শর্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৪:০৩ এএম

হামাসকে ইসরাইলের কঠিন শর্ত

Advertisement

বিদ্যুৎ, খাবার, পানি ও জ্বালানি সরবরাহে অবরোধ তুলে নিতে হামাসের হাতে বন্দী সব ইসরাইলির মুক্তির দাবি তেল আবিবের। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই কঠোর অবস্থান নিয়েছে ইসরাইল।

টানা ছয় দিন ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে বিদ্যুৎ, খাবার, পানি বন্ধ করে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে। ইসরাইল সরকার বলছে, হামাসের হাতে বন্দী ইসরাইলিদের মুক্তি না দেওয়া হলে এই অবরোধ তুলে নেওয়া হবে না।

গত শনিবার সকালে হামাসের হামলার পর থেকে ইসরাইলে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত মানুষের বেশির ভাগই বেসামরিক মানুষ। ইসরাইলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ গিয়েছে তাদের। এছাড়া বহু ইইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরাইল সরকার।

এই বন্দীদের মুক্তির শর্ত দিয়ে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।

গত সোমবার থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরাইল। এতে আগে থেকেই বোমায় বিধ্বস্ত হওয়া উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দা আরও সংকটে পড়েন।

ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর গত বুধবার গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ উপত্যকাটির হাসপাতালের জেনারেটরগুলোর জ্বালানি ফুরিয়ে যেতে পারে। এদিকে ইসরায়েলের হামলায় ছয় দিনে ১ হাজার ৪১৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। আহত ৬ হাজারের বেশি।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম