Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৩:২৬ পিএম

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত। ফাইল ছবি

Advertisement

হামাস ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে ইসরাইলবিরোধী বক্তব্য দেওয়ায় বামপন্থি এক এমপিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। দেশটির পার্লামেন্টের নীতিবিষয়ক প্যানেল প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

তার নাম ওফার ক্যাসিফ। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর তিনি ইসরাইলবিরোধী বক্তব্য দিয়েছিলেন।

আরও পড়ুন: গাজায় নিহত সাড়ে ৩ হাজার ছুঁই ছুঁই

এক সাক্ষাৎকারে ক্যাসিফ অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় এমন একটি পরিকল্পনা কার্যকর করতে চাইছেন, যা ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের নেওয়া ‘চূড়ান্ত সমাধান’-এর সমতুল্য।

আলাদা সাক্ষাৎকারে ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ক্যাসিফ বিদেশি সংবাদমাধ্যমকে বলেন, ‘ইসরাইল এই সহিংসতা চেয়েছিল।’

জেরুজালেম পোস্টে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্যাসিফ লিখেছিলেন, নেসেটের সিদ্ধান্তটি রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক ঠোকার শামিল।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলা চালায়। জবাবে ওই দিনই পালটা হামলা শুরু করে ইসরাইল। এই সংঘাতে দুপক্ষের চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
 

Advertisement

হামাস ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম