Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরাইলের ২৩ সেনা নিহত 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

হামাসের হামলায় ইসরাইলের ২৩ সেনা নিহত 

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা চার সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এমনকি গাজার ভেতরে ঢুকে ভূখণ্ডটির প্রধান শহরকে ঘিরে ফেলার দাবিও করেছে ইসরাইলি বাহিনী।  

পাশাপাশি মারাত্মক বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। গত দুদিনের অভিযানে হামাসের পাল্টা আক্রমনে ২৩ জন সেনা নিহত হয়েছে। এখন পর্যন্ত ইসরাইলি সেনা নিহত হয়েছে ৩৩৫ জন। তাছাড়া সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে এ সংঘাতে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, গাজা শহরকে ঘিরে রেখেছে এবং হামাসের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে তারা। 

ইসরাইলের একজন মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তারা যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না।  

ইসরাইলে হামাস ৭ অক্টোবর আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়। পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। টানা চার সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  

এদিকে সংঘাত শুরুর পর ইসরাইল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে হামাসের বিরুদ্ধে অভিযোগ করেন। তা ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনবার সফর করেছেন। সর্বশেষ শুক্রবার দেশটিতে পা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবারের সফর নিয়ে ধারণা করা হচ্ছে, ইসরাইলে যুদ্ধবিরতিতে গুরুত্ব দিতে বলতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  

Advertisement

হামাস ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম