Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধূমপানের ছবি পোস্ট করে নিন্দিত অভিনেত্রী সাবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১২:৩৫ পিএম

ধূমপানের ছবি পোস্ট করে নিন্দিত অভিনেত্রী সাবা

পাক অভিনেত্রী সাবা কামার, ছবি: ইনস্টাগ্রাম

Advertisement

সামাজিকমাধ্যমে ধূমপানের ছবি পোস্ট করায় এবার তীব্র সমালোচনার শিকার হলেন ‘হিন্দি মিডিয়াম’খ্যাত পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার।

সম্প্রতি মেকআপরুমে শুটিংয়ের প্রস্তুতি নেয়ার সময় ধূমপানে ব্যস্ত ছিলেন এ পাক অভিনেত্রী। তার হাতে সিগারেটসহ হাসিমুখো ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করা হলে ছবিটিতে অনেকেই আক্রমণাত্মক কমেন্ট করেন।

অভিনেত্রী সাবার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেন কেউ কেউ। ‘সাবা কি এখনও মুসলিম আছেন?’ বলে প্রশ্ন তোলা হয়।

পাশাপাশি সাবা কামার বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের পদাঙ্ক অনুসরণ করছেন বলে নিন্দা জ্ঞাপন করা হয়। সাবা কামার উপযুক্ত পোশাক পরেননি বলেও লিখেছেন বেশ কয়েকজন।
 
প্রসঙ্গত  কিছু দিন আগে নিউইয়র্কে রণবীর কাপুরের সঙ্গে ‘রইস’ চিত্রনায়িকা মাহিরা খানকে ধূমপানরত দেখা গিয়েছিল।

অশ্লীল পোশাক পরে রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান কেন ধূমপান করছেন, তা নিয়ে পাকিস্তানে প্রশ্ন তোলা হয়। কটাক্ষ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চেয়ে নেন মাহিরা।

Advertisement

সাবা

Advertisement

আরও পড়ুন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম