Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে বিপাকে ইসরাইল

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম

গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে বিপাকে ইসরাইল

ছবি; সংগৃহীত

Advertisement

ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে। এই হামলায় গাজায় এ পর্যন্ত ২৯ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতের ফলে এবার বিপাকে পড়েছে ইসরাইল। চলমান যুদ্ধের ফলে ইসরাইলের অর্থনীতিকভাবে বেশ ক্ষিতগ্রস্ত হয়েছে। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। 

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরাইলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ। 

এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদফতর। খবর আনাদোলু এজেন্সির।

আরও পড়ুন: গাজা ইস্যু: এবার ইসরাইলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল ব্রাজিল

ফিলিস্তিনের গাজা যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।

এছাড়া ইসরাইলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: এবার ইসরাইলের তিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অন্যদিকে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে যা ২ দশমিক ৮ শতাংশে নেমে যায়, তৃতীয় প্রান্তিকে এর পরিমাণ আরও সংকুচিত হয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। গতবছর ইসরাইলের অর্থনীতিতে বাৎসরিক উন্নয়ন হয়েছে মাত্র ২ শতাংশ যা আগের বছরের ৬ দশমিক ৫ শতাংশের অনেক কম। 

Advertisement

হামাস ইসরাইল সংঘাত গাজা যুদ্ধ ইসরাইল

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনকে দিয়ে নিজেদের ৩০০ সেনা হত্যা, এক রুশ কর্মকর্তাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেনকে দিয়ে নিজেদের ৩০০ সেনা হত্যা, এক রুশ কর্মকর্তাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম