Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল আমাদের ইহুদিসত্তাকে ছিনিয়ে নিয়েছে: অস্কার বিজয়ী গ্লিজার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

ইসরাইল আমাদের ইহুদিসত্তাকে ছিনিয়ে নিয়েছে: অস্কার বিজয়ী গ্লিজার

Advertisement

বুকে ফিলিস্তিন পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের লালগালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম 'অ্যানাটমি অফ এ ফল'-এর অভিনেতারা ইসরাইলি গণহত্যাবিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। 

সোমবার যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে গতরাতে ৯৬তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী 'দ্য ফেভারিট জোন' চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লিজার বলেছেন, দখলদার ইসরাইল আমাদের ইহুদিসত্তাকে ছিনিয়ে নিয়েছে।

একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বুক চাপড়িয়ে লালগালিচা অনুষ্ঠানে উপস্থিত হন।

রামি ইউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিসহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির দাবি জানাই। ইসরাইলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে।

উল্লেখ্য, সোমবার অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিন সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত ইহুদিসত্তা অস্কার বিজয়ী গ্লিজার

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম