Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যে জোর এরদোগানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

ইসরাইলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যে জোর এরদোগানের

Advertisement

গাজায় ইসরাইলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরদোগান।

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর সঙ্গে ফোনকলে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের ওপর চলমান ইসরাইলি হামলা এবং গাম্বিয়ায় অনুষ্ঠিতব্য ১৫তম ইসলামিক শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে।

গাম্বিয়া আগামী ৪-৫ মে রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি।

এরদোগান বলেন, ‘তুরস্ক ও গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে।’

Advertisement

হামাস ইসরাইল সংঘাত এরদোগান তুরস্ক

Advertisement

আরও পড়ুন

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম