Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৬:১১ পিএম

গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান

Advertisement

গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা নিয়ে কুয়েতের আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হন তারা।  দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি তুরস্ক-কুয়েত সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হয় বলে ডেইলি সাবাহ জানিয়েছে।  

খবরে বলা হয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতে কুয়েতের শাসকের এই সফর সাত বছরের মধ্যে উপসাগরীয় দেশটির আমির পর্যায়ের প্রথম সফর।

এ সময় এরদোগান বলেন, ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, এই অবস্থান ফিলিস্তিনিদের দাবিকে শক্তিশালী করবে। 

তিনি উল্লেখ করেন যে, তুরস্ক ৭ অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে। এ সময় এরদোগান দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আঙ্কারার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
 

Advertisement

গাজা সংকট কুয়েত আমির এরদোগান

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম