Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে তিন অভিযানে ৭ সেনা, ২৩ সন্ত্রাসী নিহত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৬:৫৪ পিএম

পাকিস্তানে তিন অভিযানে ৭ সেনা, ২৩ সন্ত্রাসী নিহত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে সাত সেনা ও ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ মে এ অভিযান চালানো হয়। 

২৬ মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লাহ নামের দুই সেনা শহীদ হন। 

অভিযানে আরও ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়।

২৭ মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরো ১০ সন্ত্রাসীকে  হত্যা করেন।  

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাগ এলাকায় চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে সাত সন্ত্রাসী নিহত হয়। আর দুই সেনা   আহত হয়েছে।

তবে প্রচণ্ড গুলির লড়াইয়ে শহিদ হন পাঁচ জওয়ান। এরা হলেন- কাহুতা জেলার বাসিন্দা ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার (৩০), ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার (৩০), লাইয়াহ জেলার বাসিন্দা সিপাহী তৈমুর মালিক (৩২), বাগ জেলার বাসিন্দা সিপাহী নাদির সাঘির (২২) এবং খুশাব জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ ইয়াসিন (২৩)। 

Advertisement

পাকিস্তান অভিযান সেনা সন্ত্রাসী

Advertisement

আরও পড়ুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম