Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ব্যর্থ এক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম

উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ব্যর্থ এক

Advertisement

দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও চালাল উত্তর কোরিয়া। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

সোমবার উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাঙ্গিয়ন শহর থেকে উত্তর-পূর্ব দিকে ১০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। 

সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল। প্রথমটি দেশটির পূর্বাঞ্চলীয় শহর চংজিনের সমুদ্রে অবতরণ করেছে। তবে দ্বিতীয়টি এত দূর পৌঁছায়নি। 
অভ্যন্তরীণ কোনো এলাকায় এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া। 

দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র লি সুং-জুন পরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিতে সমস্যা ছিল। বিস্ফোরিত হলে এর ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে পড়ত। 

দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে পিয়ংইয়ং এমন মহড়ার ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে সতর্ক করার একদিন পর তারা এই পরীক্ষা চালালো।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া অস্ত্র উন্নয়ন করে চলেছে। এবারের অস্ত্র পরীক্ষা নিয়ে বিবাদ উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়নের বিষয়টি যাচাই করার নানা জটিলতাকেই সামনে নিয়ে এসেছে।
 

Advertisement

উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম